বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীতে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোর থেকে শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পে যানবাহনের চালকরা তেল সংগ্রহের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন।
মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের সারি পাম্পে দীর্ঘ হয়েছে, যা রাজধানীর একাধিক সড়কে ব্যাপক যানজট সৃষ্টি করেছে। আশপাশের এলাকায়ও এর প্রভাব পড়ছে।
পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ শুরু হবে। তবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না।
তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় মানুষ মজুত করার প্রবণতা দেখাচ্ছেন, যা সংকটকে আরও তীব্র করছে বলে জানান সংশ্লিষ্টরা।