বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর জুরাইন কবরস্থানে কাগজের কার্টনের ভেতর থেকে একদিন বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নবজাতক ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কবরস্থানের ভেতরে একটি পরিত্যক্ত কাগজের কার্টনের ভেতর মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে শ্যামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই লাশটি সেখানে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি।
উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে বিকেল প্রায় পৌনে ৫টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।