বিশেষ প্রতিনিধি, nipon।।
মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৫ মার্চ) এক প্রেস বিবৃতিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে তিনি বলেন, এবারের বাংলাদেশের স্বাধীনতা দিবস এমন এক সময়ে উদযাপিত হচ্ছে, যখন সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ তার ইতিহাসে নতুন অধ্যায়ে প্রবেশ করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে গুরুত্ব দেয়। ভবিষ্যতে দুই দেশের জনগণের কল্যাণে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।