বিশেষ প্রতিনিধি, nipon।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বৃহস্পতিবার ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ে। প্রায় দেড় মাস আগে শীত মৌসুম বিদায় নেয়ার পরে বৃহস্পতিবারের (২৬ মার্চ) সকালটি ছিল শীতের সকালের মতো। কুয়াশার চাদরে ঢাকা পড়ে মৌলভীবাজারের পুরো কমলগঞ্জ উপজেলা।
ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ঝিরঝিরে কুয়াশা ঝরার পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকা ছিল মৌলভীবাজারের পুরো কমলগঞ্জ উপজেলা। চৈত্র মাসের মাঝামাঝিতে এমন কুয়াশায় অবাক সেখানকার মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের মতে, বর্তমানে মৌসুম পরিবর্তন হওয়ার কারণে তাপমাত্রা বাড়ছে। উষ্ণ বায়ু ও শীতল বায়ুর মিশ্রণ হলে কুয়াশার পরিমাণ বাড়ে। এখন দিনের বেলা গরম একটু বেশি, আবার শেষ রাতের দিকে শীত থাকছে। এ কারণে উষ্ণ বায়ু ও শীতল বায়ুর সংমিশ্রণ হওয়ায় ঝরছে কুয়াশা ।