বিশেষ প্রতিনিধি, nipon।।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছেন। আজ রোববার লেবানন-ইসরায়েল সীমান্তবর্তী শহর মিসগাভ আমে হিজবুল্লাহ ট্যাংক বিধ্বংসী মিসাইল ছুড়লে দুটি গাড়িতে আগুন ধরে গাড়ির ভেতর পুড়েই প্রাণ হারান এক ইসরায়েলি।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলার পর দুটি গাড়িতে আগুন ধরে গেলে তার একটির ভেতর থেকে আগুনে পোড়াএক ব্যক্তিকে টেনে বের করা হয়। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে সীমান্ত এলাকায় হামলার ব্যাপারে তারা তদন্ত শুরু করেছে।