বিশেষ প্রতিনিধি, nipon।।
নীলফামারীর কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান নিরাপদ বৃদ্ধাশ্রমে ঈদুল ফিতরের দিনে উপহার পাঠিয়েছেন। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে শনিবার (২১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসাদুজ্জামান বৃদ্ধাশ্রমে এ উপহার বিতরণ করেন। এসময়ে উপজেলার উপ প্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম ও বৃদ্ধাশ্রমের পরিচালক সাজুদার রহমান সাজু উপস্থিত ছিলেন।
ঈদের দিনে দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও মিষ্টি বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হলে প্রবীণ নারী-পুরুষদের মধ্যে আনন্দের আমেজ দেখা যায়। বৃদ্ধাশ্রমের বাসিন্দা মনোয়ার হোসেন তার অনুভুতি ব্যাক্ত করে বলেন, আজকে ঈদের দিনে বৃদ্ধাশ্রমে খাবার পেয়ে আমরা অনেক খুশি। বৃদ্ধাশ্রমের বাসিন্দা হাসনা বেগম জানালেন, ঈদের দিনে আমরা খাবারের পাশাপাশি নতুন কাপড়ও পেয়েছি।
বৃদ্ধাশ্রমের পরিচালক সাজুদার রহমান সাজু বলেন, ডিসি মহোদয় আজকে বৃদ্ধাশ্রমে উপহার পাঠিয়েছেন। উপহার পেয়ে এখানকার বাসিন্দারা খুশি হয়েছেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবিষয়ে বলেন, আমরা সবসময় চাই বৃদ্ধ মা-বাবারা ভালো থাকুক তাই আজ জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে উপহার পোঁছে দেওয়া হলো।