বিশেষ প্রতিনিধি, nipon।।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের পাঁচ উপজেলার ৬টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শুক্রবার সকাল ৯টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙা ও ছিট পাইকেরছড়া, ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া জামে মসজিদ, চিলমারী উপজেলার ডাটিয়ারচর, রৌমারী উপজেলার গয়টাপাড়া ও চর রাজিবপুর উপজেলার করাতি পাড়ায় এসব জামাত অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে ফুলবাড়ীতে ইমাম আবু হানিফার (রহ.) মতাদর্শ অনুযায়ী সৌদি আরবের সাথে মিল রেখে ত্রিশটি রোজার পর আজ ঈদুল ফিতর পালন করা হচ্ছে। ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটির চন্দ্রখানা জেলে পাড়া আহলে হাদিস জামে মসজিদের উঠানে এই গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী কবির মামুদ, হাজীর বাজার ও ভিতরকুটি গ্রামের ৬০ জন মানুষ একসাথে ঈদের নামাজে অংশ নেয় বলে জানিয়েছেন জেলে পাড়া মসজিদের ইমাম আমিনুল ইসলাম।