বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজশাহী পুঠিয়া উপজেলায় শুক্রবার (২০ মার্চ) সকাল আটটায় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের বারান্দায় হাফেজ মো. সাজিরুল ইসলামের ইমামতিতে ২৩ জন মুসল্লির উপস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মোট ২৩ জন মুসল্লির মধ্যে ২১ জন পুরুষ একজন মেয়ে ও একজন ছেলে শিশু উপস্থিত ছিলেন।
ঈদের নামাজ আদায় করা ব্যক্তিরা ঈদের নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।