বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কিছু ছবি শেয়ার করে। সম্প্রতি তিনি ফ্রেমবন্দী হয়েছেন রুমিন ফারহানা-এর সঙ্গে, যা নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে কৌতূহল।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ভাবনা। ছবিগুলোতে দুজনকেই বেশ হাসিখুশি ও প্রাণবন্ত মেজাজে দেখা গেছে।
ছবির ক্যাপশনে ভাবনা লিখেছেন, আমরা কি করছি একসাথে? অভিনয় নাকি অন্যকিছু দেখা হচ্ছে ঈদে নাকি রুমিন ফারহানা আপা। এই ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে ভক্তদের নানা জল্পনা তারা কি একসঙ্গে কোনো নাটক বা বিশেষ প্রজেক্টে কাজ করছেন?
কমেন্ট বক্সেও ভক্ত-অনুরাগীরা জানিয়েছেন তাদের মতামত। একজন লিখেছেন, “অভিনয়টাই কর বইন, অন্য কিচ্ছু করার কাম নাই।” আবার আরেকজন শুভকামনা জানিয়ে লিখেছেন, “সবার জন্য ভালোবাসা রইলো।”
উল্লেখ্য, ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন ভাবনা এবং পরে নিজের দক্ষতায় একাধিক নাটকে দর্শকপ্রিয়তা অর্জন করেন। বড় পর্দায় তিনি আত্মপ্রকাশ করেন ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে।
এখন ভক্তদের অপেক্ষা এই ছবির আড়ালে কি নতুন কোনো কাজের ইঙ্গিত লুকিয়ে আছে, নাকি এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ!