ঢাকা সর্বশেষ ম্যাচে নোয়াখালীর বিপক্ষে বাজে ভাবে হেরেছে। আজ (সোমবার) আরেকটি ম্যাচ আছে যেখানে হাঁটুর সমস্যার কারনে দেখা যাবে না তারকা পেসারকে।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। টুর্নামেন্ট শুরুর আর মাত্র তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকলেও বাংলাদেশ আদৌ ভারতে গিয়ে নির্ধারিত ম্যাচগুলো খেলবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিমের ফিফটিতে সহজেই তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ইনিংসে গড়া রংপুর রাইডার্স এর চ্যালেঞ্জিং সংগ্রহ সহজেই পেরিয়ে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে সিলেট ও রংপুরকে টপকে টেবিলের দুইয়ে উঠে এসেছে রাজশাহী।
বাংলাদেশে সব ধরনের ক্রিকেটারদের জন্য বিসিবির বিভাগ রয়েছে কিন্তু অনূর্ধ্ব ১৭, ১৯, এইচপি বা ‘এ’ দলএবং অনূর্ধ্ব-২৩ দলের জন্য কোনো কিছু এখনও করে উঠতে পারেনি বিসিবি। এমনটা জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন এবার সেই পরিকল্পনার কথা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হকি খেলোয়াড়, কাবাডি,অ্যাথলেটিকস থ্রো ইভেন্টে পারদর্শী জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা প্রথমবার ডাক পেয়েছেন ক্রিকেটের জাতীয় দলে।
সিডনি টেস্টের পঞ্চম দিনে অজিরা ১৬০ রানের ছোট লক্ষ্য সহজেই পূরণ করে। ওপেনিং জুটিতে ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারল্ড ৬২ রান যোগ করেন। পরবর্তীতে ৫৯ রানে ৫ উইকেট হারালেও বাকি ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয়। অস্ট্রেলিয়ার পক্ষে ব্যু ওয়েবস্টার ও মিচেল স্টার্ক তিনটি করে উইকেট নেন, বাকি উইকেটগুলো পায় পেসাররা।
হোল্ডার মনে করেন,পরিবর্তনের সূচনা হতে হবে প্রভাবশালী দেশ ও খেলোয়াড়দের হাত ধরেই।‘ভারত ও পাকিস্তান' যদি মাঠে ঐক্য দেখাতে পারে, তাহলে ক্রিকেটের বাইরেও পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকী উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে।
মুস্তাফিজুর রহমানকে ঘিরে নিরাপত্তা শঙ্কার জেরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, বাংলাদেশ দলের আগামী ভারত মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়ে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা নেপাল এবারও বিশ্বমঞ্চে নিজেদের উপস্থিতি জানান দিতে প্রস্তুত। অধিনায়ক রোহিত পাউডেলের নেতৃত্বে বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ সফলভাবে উতরে মূল পর্বে জায়গা করে নেওয়ার পর নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে হিমালয়কন্যার দেশটি।
পেস বোলার লকি ফার্গুসন ও ম্যাট হেনরি বর্তমানে কাফ ইনজুরি কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ফার্গুসন ২০২৪ সালের নভেম্বরের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এদিকে বিশ্বকাপ চলাকালীন সময়েই এই দুই পেসারকে স্বল্প সময়ের জন্য পিতৃত্বকালীন ছুটি দেওয়া হতে পারে বলে জানা গেছে।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। ফলে বড় ধরনের সংকটে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ক্রিকেট-পাড়ায় চলছে তুমুল আলোচনা বাংলাদেশর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে। বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি এবার যুক্ত হয়েছে নতুন সংকট ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভিসা পেতে সমস্যা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের।
বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কোলকাতা নাইট রাইডার্স আইপিএলের নিলামে দলের করেছিলো ৯ কোটি ২০ লাখ রুপিতে। হঠাত করে এই টাইগার পেসারকে দল থেকে বাদ দেয়ায় এমন ভরাডুবি কোলকাতা নাইট রাইডার্সের।
টুর্নামেন্ট শুরুর আগে মালিকানা ছেড়ে দেওয়ায় বাজেভাবে সম্মানহানিতে পড়া চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবি নেওয়ার পর পুরোই বদলে গিয়েছে চিত্র। গতকাল রোববার খুব একটা খারাপ না খেল্রলেও রংপুর রাইডার্সের কাছে হারা চট্টগ্রাম ভালো জায়গায় থেকেও হারিয়েছে মোমেন্টাম। ম্যাচ শেষে ব্যাটিং কোচ তুষার ইমরানের কণ্ঠে আফসোস ঝরেছে সংবাদ সম্মেলনে।