বিপিএলে এখনও পর্যন্ত ৮ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা রংপুর রাইডার্সের অধিনায়কের পদ থেকে সরে দাড়ালেন নুরুল হাসান সোহান ক্রিকেটের টালমাটাল এই পরিস্থিতির মাঝে। তাই টুর্নামেন্টের বাকি অংশে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস।
গতকাল ক্রিকেটাররা বিপিএলের ম্যাচ বর্জন করেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে। তবে বিসিবির সাথে আলোচনার মধ্য দিয়ে তারা শর্তসাপেক্ষে মাঠে ফিরতে রাজি হয়েছেন। সব যখন ঠিকঠাক তখনই শোনা গেলো জাতীয় দলের ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে এবং অন্যান্য ক্রিকেটারদের হত্যা সহ নানা হুমকি প্রদান করা হচ্ছে।
ছুটির দিনে ক্রীড়াপ্রেমীদের জন্য টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে থাকছে ক্রিকেট ও ফুটবলের ঠাসা সূচি। ১৬ জানুয়ারি, শুক্রবার দিনভর এবং গভীর রাত পর্যন্ত বিভিন্ন মাঠের লড়াই সরাসরি দেখা যাবে ঘরে বসে। অনেক নাটকের শেষে ছুটির দিনে দুটি ম্যাচ নিয়ে ফিরছে বিপিএল।
কোয়াবের সদস্যদের সঙ্গে রাতে দিনভর নাটকীয়তার পর বৈঠকে বসা বিসিবি গতকাল বৃহস্পতিবারে জানান বিপিএলের ঢাকা পর্ব শুরু হচ্ছে শুক্রবার থেকে। ক্রিকেটারদের খেলা বয়কটের কারণে বৃহস্পতিবারের দুটি স্থগিত ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা এবং স্থগিত ম্যাচ পুনরায় অনুষ্ঠিত হবে শুক্রবার।
ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে তার পদত্যাগের দাবিতে গত বুধবার বিপিএলসহ সব খেলা বয়কটের ডাক দিয়েছিল। নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে সংস্থাটি সংবাদ সম্মেলন করার ফলে স্থগিত হয়ে যায় বিপিএলের দুই ম্যাচ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্যের প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছেন দেশের ক্রিকেটাররা। তার পদত্যাগের দাবিতে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না নামার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা।
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের আলটিমেটামের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
দুপুরে নির্ধারিত নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটের জেরে। ক্রিকেটারদের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের ফলে বিপিএলের ঢাকা পর্ব শুরুতেই গেলো থমকে। সিলেট পর্ব শেষে ঢাকায় নতুন করে শুরু হতে যাওয়া বিপিএলের প্রথম দিনেই বড় ধরনের অচলাবস্থা দেখা দিয়েছে।
বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থার মধ্যে আজ রাজধানীর শেরাটন হোটেলে জড়ো হচ্ছেন বিপিএলে অংশগ্রহণ করা বাংলাদেশি ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে, দুপুর ১টায় সেখানে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ক্রিকেটারদের বেতন ও পারফরম্যান্স সংক্রান্ত বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তার পদত্যাগ দাবি করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দিয়েছেন ক্রিকেটাররা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে ফের আলোচনায় বসেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিসিবি, তবে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের ১৬ জনের স্কোয়াড ঘোষণা। ফাস্ট বোলার শামার জোসেফ ও ওপেনার এভিন লুইসকে রেখেই এই দল ঘোষণা তাদের। অধিনায়ক শাই হোপকে দলের বাইরে রাখা হয়েছে চলমান এসএ টি-টোয়েন্টি লিগে খেলা থাকায়। ঠিক একই কারণে রোস্টন চেজ, আকিল হোসেন ও শেরফানে রাদারফোর্ড এই সিরিজে থাকছেন না।
সিলেটের বিপক্ষে মাঠে নামে রংপুর রাইডার্স টানা দুই হারের হতাশা কাটিয়ে জয়ের পথে ফেরার আশা নিয়ে তবে নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি দলটি ব্যাটিং ব্যর্থতায়। টস হেরে ব্যাট করতে নামা রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৯.১ ওভারে মাত্র ১১৪ রান। ফলে সিলেটের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১১৫ রান।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচে খেলা হচ্ছে না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের সাইড স্ট্রেইনে চোট লাগার কারনে। ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই চোটের কারণে ঋশাভ পান্তের ছিটকে যাওয়ার খবর দিয়েছিল। তবে প্রথম ম্যাচ জয়ের পরের দিন আবারও ওয়াশিংটন সুন্দরের চোটে ধাক্কা লাগল ভারতের।