কিশোরগঞ্জের নরসুন্দা নদীতীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে মিলেছে বিপুল অঙ্কের দান। দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্যে মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়। ১০টি দানবাক্স ও ৩টি ট্রাংক থেকে বেরিয়ে আসে মোট ৩৫ বস্তা টাকা।
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে র্যাব-পুলিশের পৃথক অভিযানে এখন পযর্ন্ত গ্রেফতার হয়েছে মোট ১২ জন।
এর আগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা উপজেলায় দিপু চন্দ্র দাস নামে এক যুবককে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে মারধর করা হয়। পরে তিনি মারা যান।
জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন (৩৫) কে শ্বাসরোধে হত্যা করেছে চোর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহের ত্রিশালে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে তার ঘনিষ্ঠ বন্ধু অহিদুল ইসলাম।এমন অভিযোগ উঠেছে। হত্যার পর কুড়াল হাতে নিজেই থানায় হাজির হয় অভিযুক্ত যুবক।
জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়ির উঠানে আব্দুর রহিম নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।