গাইবান্ধায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সেটি ফেলে পালিয়ে যান চালক। ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে বোরকার কাপড়ে মোড়ানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ
রংপুরে খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে প্রবাসী সাদেকুল ইসলামের স্ত্রী রুপভান আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
ভয়াবহ আগুনে পুড়ছে নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। আজ দুপুর ১টায় শহরের শহীদ ডা: জিকরুল হক রোডে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয় সংলগ্ন একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
চিলমারীর লোকালয় আর রাস্তার ধারের শিমুল গাছগুলো জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের সরব উপস্থিতি। রবীন্দ্রনাথের ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান গানের সুর আজ বাস্তবে রূপ নিয়েছে চিলমারীতে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় হঠাৎ পাগলা কুকুরের অতর্কিত আক্রমণে শিশুসহ অন্তত ১৪ জন রক্তাক্ত ও জখম হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে কুকুরগুলো একের পর এক মানুষকে কামড়াতে থাকে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহানা ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নীলফামারীর জলঢাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় বিথী আক্তার (৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যুতে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিজের মেয়েকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় এ মামলা করার পর রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দলে থেকে কেউ অন্যায় করলে তার দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেবে না এবং অপরাধীর ঠাঁই দলেও হবে না। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনে যারা ভোট দিয়েছেন আর যারা দেননি নাগরিক হিসেবে সবার অধিকার সমান।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুযারি) ভোর ৫টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির পরাজিত প্রার্থীদের কর্মী-সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে আখতার হোসেন ও জেলা প্রশাসককে ‘ভোট চোর’ উল্লেখ করে স্লোগান দেন তারা
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রতিদিন গভীর রাতে কাজ শেষে বাড়ি ফিরতেন। শনিবার দিবাগত রাতেও তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু ভোর হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
গাইবান্ধায় আইনজীবীর সহকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে