| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে টেকেরহাট পরিবহন নামে একটি বাস যাওয়ার সময় বিপরীত দিক থেকে বরিশালের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের সাথে গৌরনদীর কসবা এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের চালকসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়।

বিস্তারিত...

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য প্রান্ত মণ্ডল নিহত হয়েছেন। নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসে কর্মরত নিহত প্রান্ত মন্ডল (২৪) বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধর গ্রামের পলিন মন্ডলের ছেলে

বিস্তারিত...

কম্পিউটার অপারেটরের অসাবধানতায় ৩৮ হাজার ছাত্র ‘ফিমেল’

বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনে বড় ধরনের ত্রুটি। কম্পিউটার অপারেটরের অসাবধানতা এবং প্রোগ্রাম সেটিংসজনিত সমস্যার কারণে বোর্ডের প্রিন্ট করা রেজিস্ট্রেশন কার্ডে প্রায় ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর জেন্ডার ভুল করে ‘Female’

বিস্তারিত...

ভোলায় মেঘনা ও তেতুলিয়া নদীতে ২ মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা

ঝাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে দুই মাসব্যাপী মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ৬১ দিন মেঘনা-তেঁতুলিয়া নদীর প্রায় ১৯০ কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার।

বিস্তারিত...

ট্রলি-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন

বিস্তারিত...

জনগণের কাছে তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের কাছে তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি নির্ভর গণমাধ্যমে এখনো আমরা পূর্ণভাবে যুক্ত হতে পারিনি এবং গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থার মধ্যে আনার লক্ষ্যে কাজ চলবে।

বিস্তারিত...

ভয়াবহ আগুনে ৮ ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে দুটি খাবার হোটেল, দুটি কাপড়ের দোকান, একটি মুদি-মনোহরী দোকান, একটি ঝিনুকের দোকান, একটি জেনারেটরের দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

বিস্তারিত...

দুমকিতে নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম, গ্রেফতার ২

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আবুল হোসেন ও হানিফ হোসেনের সঙ্গে একই এলাকার সিদ্দিক মৃধার দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার দুপুরে সিদ্দিক মৃধা ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আবুল হোসেন ও হানিফ হোসেনদের ওপর প্রকাশ্যে অতর্কিত হামলা চালায়।

বিস্তারিত...

বিএনপি মন্ত্রিসভায় ডাক পেলো নূর

আলহামদুলিল্লাহ...তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি। তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ

বিস্তারিত...

ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির বাবা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা এলাকায় নেশাগ্রস্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তার বাবা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে অভিযুক্ত বাবা থানায় গিয়ে দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন।

বিস্তারিত...

ভোলায় নিজ বাড়ির সামনে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় নিজ বাড়ির সামনে মো. ভুট্টো (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

জীবনে প্রথম ভোট দিলাম : নুরুল হক নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, এটিই আমার জীবনের প্রথম ভোট।

বিস্তারিত...

পিরোজপুরের ৪১৮টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু ‎

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনের ৪১৮টি ভোটকেন্দ্রে ‎বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। পিরোজপুরের ৩টি আসনে ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪