চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের জেরে বন্দরের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বন্দর এলাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে উপস্থিত হন। এ সময় উদ্বোধনের কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
র্যাব-৭ চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি বিকেল ৫টা ৫৫ মিনিটে খুলশী থানাধীন ইস্পাহানি মোড় থেকে মিজানকে গ্রেফতার করা হয়। পরদিন ভোর ৫টা ২০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকা থেকে মামুনকে আটক করা হয়।
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শত শত ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এক অভিযান চলাকালীন দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র্যাবের সদস্যরা। ঘটনায় একজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও তিনজন র্যাব সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহবায়ক কানন বড়ুয়া বিশাল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক ইয়াসিন আরফাত ছোটনের মায়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বে দুজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
নিহতের স্ত্রী সারা খাতুন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হন রহিম। এরপর রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পান যে, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে রহিমের মরদেহ পড়ে আছে। তবে কোন বন্ধু তাকে ডেকে নিয়েছিল, সে বিষয়ে তিনি কিছু জানতে পারেননি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোট থেকে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের হোয়াইক্যং এলাকার শিশু হুজাইফা আফনান (৯)-এর অবস্থা এখনও আশঙ্কাজনক। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্নায়ু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মির গুলিতে আহত হয়েছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনান। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকরা অস্ত্রোপচার করলেও তার মাথার ভেতরে থাকা গুলি বের করা সম্ভব হয়নি।
আদেশে উল্লেখ করা হয়, হাসপাতালের লেবার ওয়ার্ডে অবস্থিত অপারেশন থিয়েটারের অভ্যন্তরে গ্যাসের চুলায় রান্না করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ধরনের কর্মকাণ্ড জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা ও নার্সিং পেশার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
সকালে হোয়াইক্যং সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হানিফ লম্বাবিল এলাকার বাসিন্দা। তিনি নিজের চিংড়িঘের দেখতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।