মেইন স্টেজের আয়োজনে আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা রেসিডেনশিয়াল এরিয়ায় পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ফের গান শোনাতে আসছেন ঢাকায়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কেবল কনসার্ট নয়, তরুণদের জন্য একটি উৎসব।
ছোট পর্দার জনপ্রিয় রোমান্টিক ঘরানার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান পা রাখলেন নতুন জীবনে । বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নেটিজেনদের বিয়ের বিষয়ে জানিয়েছেন পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করা তাহসিন তামান্নার সঙ্গে গাঁটছড়া বেঁধে দোয়া চেয়েছেন আরিয়ান।
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন একের পর এক সিনেমা থেকে বাদ পড়ার খবরে সামাজিক মাধ্যম, বলিপাড়া থেকে শুরু করে সরগরম নেটিজেনরা। দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডী বঙ্গার ‘স্পিরিট’ সিনেমা দিয়েই শুরু হয় তার সিনেমায় বাদ পরার তালিকা।
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান তার গ্ল্যামার ও সাবলীলভাবে পর্দায় উপস্থিতির জন্য প্রশংসিত। ২০১৭ সালে শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেকের পর তিনি ভারতেও সর্বাধিক পরিচিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আবারো আলোচনার কেন্দ্রে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন।
ঢালিউড তারকা আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা পরিচালক রায়হান রাফীর সিনেমা ‘নূর’ এ নায়ক-নায়িকার ‘চুমু র একটি ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল হইচই ।
সামাজিক যোগাযোগমাধ্যমে সৈকতে তোলা প্রিয়াঙ্কার একটি ছবি শেয়ার করে নিক জোনাস লিখেছেন, ‘সেভেন ইয়ার্স ম্যারিড টু মাই ড্রিম গার্ল।‘ ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্যালেসে সাত পাকে বাঁধা পড়া প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের সাত বছর পূর্ণ হয়েছে।
হলের ব্যর্থতা ঘুচিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন করে দর্শকের সামনে আসছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক অভিনীত ‘অন্তরাত্মা’। গত ঈদুল ফিতরে প্রচারণার অভাবে প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি।
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত সন্দেহভাজন অর্থপাচার মামলার তদন্তে কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে অভিনেত্রী নেহা শর্মাকে গতকাল মঙ্গলবার এই প্ল্যাটফর্মের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
ওপার বাংলার অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি অ্যাপ ক্যাব চালকের হাতে কলকাতার রাস্তায় হেনস্তার শিকার হয়েছেন। ছোট ছেলে আদিদেব সঙ্গে থাকায় অপ্রত্যাশিত এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি এবং তার শিশুসন্তান।
অভিনয়ের বাইরে পশুপ্রেমী নিলয় ঈশ্বরদীতে ভয়াবহ প্রাণী হত্যার ঘটনায় খুনি নারীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সম্প্রতি ঈশ্বরদীতে ৮টি কুকুরের বাচ্চা বস্তায় ভরে এক নারী পুকুরে ফেলে দেয়ায় সেই বাচ্চাগুলো মারা যাওয়ার ঘটনায় খেপেছেন অভিনেতা নিলয় আলমগীর।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিজয়ের মাস উপলক্ষে শুরু হলো মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী। একাডেমির জাতীয় নাট্যশালার মূল ফটকে মাসব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শনী চলবে এ যাত্রাপালার।
চিরঞ্জিত এবং রুক্সিনী মৈত্র অভিনীত সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন টালিউড সুপারস্টার দেব। সেখানে,‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমার মতো রুক্সিনীর সঙ্গে এভাবে কখনও চলা হয়েছে, এমন প্রশ্নে দেব বলেন, ‘কখনই না।, ‘আমি চাই ও আমার হাত ছেড়ে দিয়ে সাফল্যের হাত ধরুক।
দীর্ঘ এক বছর দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ‘র্যাডিক্যাল অপটিমিজম’ ট্যুর নিয়ে ঘুরেছেন ডুয়া লিপা। কলম্বিয়ার বোগোতায় ২৮ নভেম্বর শো করে ট্যুরের শেষ ধাপে এখন সফরে আছেন লাতিন আমেরিকাতে। আলোচিত এই সংগীত সফর শেষ হতে চলায় আবেগে ভাসছেন গায়িকা।