জনপ্রিয় অভিনেত্রী চমক–এর ব্যক্তিগত ফোন নম্বর ফাঁসের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে শোবিজ অঙ্গনে। অভিযোগ উঠেছে, এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চমকসহ নির্মাতা বান্নাহ ও অনন্য মামুনকে হুমকি দেওয়া হচ্ছে।
ওপার বাংলার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা ও অভিনেতা নীল ভট্টাচার্যের দাম্পত্য ভাঙনের খবরে যেখানে ভক্তদের মনে গুঞ্জন, জল্পনা উত্তাল সোশ্যাল মিডিয়া ঠিক তখনই এক অ্যাওয়ার্ড শোতে একসঙ্গে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন তারকা দম্পতি।
কন্নড়, তামিল ও তেলুগু ছবিতে নিজস্ব জায়গা পোক্ত করে দক্ষিণী পর্দায় সাফল্যের ছাপ রেখে এবার বলিউডের আলোঝলমলে দুনিয়ায় নতুন স্বপ্নের দিগন্তে পা রাখতে চলেছেন রুক্মিণী বসন্ত। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৯ বছর বয়সি এই অভিনেত্রী এমনই চমকের ইঙ্গিত দিলেন।
মুক্তির মাত্র ১০ দিনে ‘ধুরন্ধর’ ভারতে সর্বমোট ৩৫১ কোটি ৬১ রুপি আয় করেছে। যা আয়ের দিক থেকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা টু’ এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে।
দেশের জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’উপন্যাস অবলম্বনে নির্মাতা তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এক্সপ্রেস’চলচ্চিত্রটি নির্মিত হতে চলেছে । এ সিনেমায় রয়েছে এক ঝাঁক তারকাদের যাত্রাপথের কাহিনি।
বিয়ে বাড়ি মানেই সাজসজ্জা, গয়না এবং আনন্দ-উচ্ছ্বাসের চাইতেও অন্যতম প্রধান আকর্ষণ কব্জি ডুবিয়ে নানা স্বাদের সুস্বাদু খাবার খাওয়ার মহা-সুযোগ। কিন্তু আশ্চর্যের বিষয় হোল বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর আজ পর্যন্ত কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে একবারও খাবার খাননি।
মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন বলিউড তারকা আলিয়া ভাট। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভা ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারকারী শিল্পীদের স্বীকৃতি দিতে এই বিশেষ সম্মাননাটি এক জমকালো গালা ডিনারে আলিয়ার হাতে তুলে দেওয়া হয়।
দুবাইতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে নামকরণ করা একটি বিলাসবহুল বাণিজ্যিক টাওয়ারের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ‘আমার জীবন বদলে দেওয়ার মুহূর্তটি এসেছিল খুব অল্প বয়সে, যখন আমি আমার বাবা-মাকে হারাই।
প্রবীণ অভিনেত্রী কাঞ্চনা চলাফেরা সাধারন হলেও ঈশ্বরের নামে দান করে দিলেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ কোটি টাকার সম্পত্তি। পর্দার ‘অর্জুন রেড্ডি’র স্নেহময়ী দাদি এবার বাস্তব জীবনে এমন এক নজির গড়লেন, যা হার মানায় সিনেমার গল্পকেও। ভারতজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই ৮৬ বছর বয়সী এই অভিনেত্রীর বর্তমান জীবনযাপন এবং তার এই মহৎ দান।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। ভূমিকম্পের পরই জারি করা হয় সুনামি সতর্কতা, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষদের মাঝে। এমন পরিস্থিতিতে উদ্বেগে ছিল দক্ষিণী সিনেমাপ্রেমীরাও, কারণ সম্প্রতি ‘বাহুবলী : দ্য এপিক’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে জাপানে গেছেন জনপ্রিয় অভিনেতা প্রভাস।
শোবিজের শিল্পীদের অনেকেই সাম্প্রতিক সময়ে পাড়ি জমাচ্ছেন বিদেশে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন আবার কেউ দেশে এসে সীমিত পরিসরে কাজ করছেন। শিল্পীদের এই দেশ ছাড়ার প্রবণতা নিয়ে নানা ধরনের কানা ঘুষা থাকলেও কেন তারা যাচ্ছেন তা নিয়ে এবার মুখ খুললেন চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।
৫ ডিসেম্বর মুক্তির পর মাত্র তিন দিনেই ১০৩ কোটির ব্যাবসা করেছে বক্স অফিসে ঝড় তোলা রণবীর সিংয়ের বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। সমালোচকদের সমালোচনার পূর্বাভাস ভুল প্রমাণ করে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই অ্যাকশন থ্রিলার।
দুই বাংলা গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাতে বুকে অস্বস্তি অনুভব করলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।