কণ্ঠ দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করা হৃদয় খান সংগীত পরিচালক নয় দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা এবং নির্মাতা হিসেবে সামনে এসে। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় বইছে প্রশংসার ঝড়।
দীর্ঘ চুল–দাড়ি গায়ে নেই শার্ট, পিঠে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ নিয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে ভারতের দক্ষিণী সিনেমার নায়ক প্রভাস। প্রথম ঝলকেই ‘স্পিরিট’ তুলেছে ব্যাপক আলোড়ন।
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা আবারও আলোচনার শিরোনামে এসেছেন তাঁর বিলাসবহুল জীবনযাপনের কারণে। ১ জানুয়ারি, বিশ্বের অন্যতম উঁচু হোটেল বুর্জ আল আরব-এ উর্বশী তাঁর মায়ের মীরা রাউতেলার জন্মদিন উদযাপন করেছেন একটি বিশেষ আয়োজনে।
মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে পর্দায় এসে ৫১ বছর বয়সে ৩৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে লাইট, ক্যামেরা আর অ্যাকশনের চেনা শব্দগুলোই ছিল যার নিত্যসঙ্গী।
দেশীয় চলচ্চিত্রের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রহস্যময় পোস্ট প্রকাশ করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। তিনি লিখেছেন, “যা আমার অনেক সাধনার এবং কষ্ট করে অর্জিত, তা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষদের জন্য জাল বিছালে নিজেকেই সেই জালে আটকা পড়তে হয়। রিল্যাক্স।”
প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার জন্ম সংস্কৃতিমনা পরিবারে। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়স থেকে সে শিশুশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছে।
শুক্রবার ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনীর রাতে দেশবরেণ্য সংগীতশিল্পী জেমসের গান শোনার জন্য যখন স্কুলের হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অপেক্ষা করছিলেন, ঠিক তখনই সৃষ্ট বিশৃঙ্খলায় আনন্দ-উৎসবের দিনটি পরিণত হয় বিষাদে। আর এ ব্যর্থতা আয়োজকদের অব্যবস্থাপনাই দায়ী বলে মন্তব্য করেছেন ‘নগরবাউল’ জেমস।
বলিউডের প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর প্রযোজিত এবং অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া সিনেমা ‘হোমবাউন্ড’ এর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগে আবারও আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন তিনি।
বড়দিন উৎসবকে ঘিরে প্রতি বছরই কলকাতার রূপালি পর্দায় বড় বাজেটের ছবিগুলো মুক্তি পায়। টলিউডে এবারও তার ব্যতিক্রম হয়নি। বড়দিন উপলক্ষ্যে সুপারস্টার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত আলোচিত ছবি ‘প্রজাপতি ২’ মুক্তির ঠিক আগ মুহূর্তে শুরু হলো বড় বিতর্ক।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, একটি উঁচু স্থানে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎ করেই ইমরান হাশমির পেটের পেশি ছিঁড়ে যায়। দুর্ঘটনার পর তার শরীরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে।
আগামী ২-১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাইলি সাইরাসকে এই সম্মাননা তুলে দেওয়া হবে । নতুন অ্যাভাটার সিনেমায় প্যান্ডোরার জগতে গানটি গুরুত্বপূর্ণ আবেগ ও দৃশ্যের সঙ্গে মিলিত হয়ে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।
সানবার্ন ফেস্টিভ্যালে নোরা ডেভিড গেটারের সঙ্গে পারফর্ম করার লক্ষ্যে অনুষ্ঠানে যাওয়ার পথে হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি নোরার গাড়িকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশি জানিয়েছে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।
জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু ও তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা এবার পৌঁছেছে আদালতে। প্রাক্তন স্ত্রীর করা মানহানিকর মন্তব্যের জেরে মুম্বাই হাইকোর্টে শুধু মামলাই নয় একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ রুপি দাবি করেছেন কুমার শানু ।
প্রায় ৩০ কোটি টাকার জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরীকে গ্রেফতার করে পুলিশ। চিকিৎসাজনিত কারণ দেখিয়ে অন্তর্র্বতী জামিনের আবেদন করা হলেও আদালত তা খারিজ করে সাত দিনের পুলিশ হেফাজত শেষে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।