বলিউড অভিনেত্রী সারা আলী খান নতুন বছরের শুরুতেই আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বছরের প্রথম শুটিংয়ের একটি ঝলক শেয়ার করে। আর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে।
দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাস দীর্ঘ দেড় বছর পর ফিরলেন পর্দায়। প্রভাসের নতুন সিনেমা ‘রাজা সাহেব’ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে শুক্রবার (৯ জানুয়ারি) মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে ভক্তদের অস্বাভাবিক উন্মাদনা ও বিশৃঙ্খলার কারণে বেশ কয়েকটি শো বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
আবারো নতুন করে আইনি চাপে পড়লেন রাজ কুন্দ্রা। ৬০ কোটি টাকার প্রতারণা মামলার রেশ কাটতে না কাটতেই তাঁর নাম জড়াল ১৫০ কোটিরও বেশি টাকার বিটকয়েন ‘কেলেঙ্কারি’তে।
২০১৮ সালে যাত্রা শুরু করা সোনার বাংলা সার্কাস তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশ করে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’ ও ‘মৃত্যু উৎপাদন কারখানা’সহ একাধিক গানের মাধ্যমে ব্যান্ডটি তরুণ শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা ‘জন নয়াগন’ নিয়ে চলা টানাপোড়েনের অবসান। শুক্রবার (৯ জানুয়ারি) মাদ্রাজ হাই কোর্ট সিনেমাটিকে দ্রুত সেন্সর ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছে। এ ঐতিহাসিক রায়ে সেন্সর বোর্ডের দৌরাত্ম্য এবং রাজনৈতিক প্রতিহিংসা কাটিয়ে অবশেষে জয়ের হাসি হাসলেন তামিল মেগাস্টার।
উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে তাকে উৎসর্গ করে ‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ শিরোনামে আজ থেকে পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় সম্পন্ন, হাতে গোনা আর কয়েকটি দিন। আগামী ১০ জানুয়ারি সবকিছু ঠিক থাকলে শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক সংস্থা রেইনবো চলচ্চিত্র সংসদ জানিয়েছে আগামী শনিবার পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।
কোরিয়ার জনপ্রিয় অভিনেতা আন সুং-কি বহু বছর ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করে সোমবার (৫ জানুয়ারি) ৭৪ বছর বয়সে সিওলের সুনচুনহ্যাং ইউনিভার্সিটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর আর্টিস্ট কোম্পানি, তার এজেন্সি এবং হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
২০২৬ সালে তামান্নার হাতে একাধিক বড় বড় প্রকল্পের কাজ থাকলেও তামান্না আলোচনায় এসেছে তার পারিশ্রমিকের জন্য। জানা যায় এখন আর দিন বা সিনেমাভিত্তিক চুক্তিতে নয়, বরং ‘মিনিট’ হিসাবেই পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী যা আকাশচুম্বী।
স্ত্রীর প্রতি আল্লু অর্জুনের দায়িত্ববোধ, সম্মান ও সুরক্ষামূলক মনোভাব সত্যিই প্রশংসনীয়। ভিড়ের মধ্যেও যেভাবে তিনি স্নেহাকে আগলে রেখেছেন, তা একজন আদর্শ স্বামী হিসেবে তার ব্যক্তিত্বেরই প্রতিফলন বলে মন্তব্য ও প্রশংসা করেছে ভক্তকুল।
ভ্রমণ নিষেধাজ্ঞার অপ্রত্যাশিত ধাক্কায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে উপস্থিত থাকতে পারেননি হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও শেষ মুহূর্তে ভ্রমণ জটিলতার কারণে তার উপস্থিতি বাতিল হয়।
সংগীতশিল্পী তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ হলো। বিবাহবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন ও নজরকাড়া লুকে আলোচনায় এসেছেন রোজা আহমেদ।
চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চুর মৃত্যুর খবর নিশ্চিত করে কবিরুল ইসলাম রানা জানান কয়েক মাস আগে তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপরে অবস্থার অবনতি হলে সেখান তাকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয় এবং তিনি সুস্থ হয়ে দেশে ফেরেন।
নব্বইয়ের দশকের ছাপ নিয়ে গোলাম মোর্শেদের লেখা সংগীতশিল্পী শামস সুমনের সুরে একসঙ্গে তিনটি নতুন গান ‘দুঃখের দলিল’ ‘আসলোনা বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’ নিয়ে এনেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।
ঢালিউড কুইন অপু বিশ্বাস প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে নির্মাতা কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’ নিয়ে ফিরছেন পর্দায়। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।