লিউডের খলনায়ক কিংবদন্তি অমরীশ পুরীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। অভিনেতা জ্যাকি শ্রফ সামাজিক মাধ্যমে এক আবেগঘন নীরব শ্রদ্ধা নিবেদন করেছেন প্রিয় সহকর্মীর প্রয়াণ দিবসে।
নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’র ট্রেলার প্রকাশ্যে এলো। ৪০০ বছরের পুরোনো যৌনপল্লীর গল্পে গড়ে উঠেছে সিনেমাটি। প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সোশ্যাল হ্যান্ডেলে গতকাল রোববার তা প্রকাশিত হয়। শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সিনেমাটির ট্রেলার প্রকাশ করে নির্মাতা জানালেন একটি যৌনপল্লিকে কেন্দ্র করে নানা দ্বন্দ্ব-সংঘাতে জড়িত সেখানকার ক্ষমতাসীনদের নিয়ে ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ঝলক দেখানো হয়েছে।
শেখ সোলায়মান ও রাকিব গান গেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদিকে ফাহিমা আহমেদ শিফা সরব দোতারায়। আর জনপ্রিয় কণ্ঠশিল্পী লুৎফর হাসান যুক্ত হয়েছেন এই তিন তরুণের সঙ্গে। তাদের নিয়ে তরিকের সংগীতায়োজনে ‘ভালোবাসার সীমা নাই’ শিরোনামে গানচিত্র নির্মাণ সম্পন্ন হয়েছে।
২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারার ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিল।সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা রায়হান খান সেই সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত করতে যাচ্ছেন সিনেমা ‘ট্রাইব্যুনাল’। আর এতে দেশের শক্তিমান অভিনেতা তারিক আনাম খান থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীকে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাদের জামিন মনজুর করেন।
পুরস্কার গ্রহণ করে চালামেট বলেন,‘যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকো।’ অতীতে আমার বাবার এই কথাটি আমাকে মাথা উঁচু করে খালি হাতে অনুষ্ঠান থেকে ফিরে যাওয়ার সময় শক্তি জুগিয়েছে। এই মুহূর্তকে আরো মধুর করে তুলেছে সেসব অভিজ্ঞতা।
মাত্র ১৬ বছর বয়সেই বিশ্ব বিনোদনের আলোকচ্ছটা নিজের দিকে কেড়ে নিলেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। এমির পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চ। জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ সেরা সহ-অভিনেতা হিসেবে অনবদ্য অভিনয়ের জন্য ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি।
জয় ভানুশালী ও মাহি বিজ টেলিভিশন পর্দায় আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন দীর্ঘ সময় ধরে। ১৪ বছরের সংসার জীবনের ইতি টেনে এই তারকা জুটি ২০২৬ এর শুরুতেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তবে আলোচনার মুল বিষয় হোল মাহক বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে মাহি।
মুসলিম আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে আইনত বৈধ হলেও এবার স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের পক্ষে রায় দিয়েছেন হাইকোর্ট।বাংলাদেশের প্রচলিত আইনের প্রেক্ষাপটে দ্বিতীয় বিয়ে দীর্ঘদিন ধরে অপরাধ ও নৈতিকতার প্রশ্ন হিসেবে বিবেচিত হয়ে আসলেও এবার স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের পক্ষে রায় দিয়েছেন হাইকোর্ট।
নিজের ১০ একর জমি পথকুকুরদের থাকার জন্য একটি পূর্ণাঙ্গ আশ্রয়কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনায় দান করার প্রস্তাব দিয়েছেন মিকা সিং। প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মীদের নিয়োগ দিয়ে অবোলা প্রাণীদের নিয়মিত দেখভালের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি।
‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ এর মুকুটজয়ী জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং মারা গেছেন। রবিবার (১১ জানুয়ারি) সকালে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।
মন্তব্যের বিপরীতে কিছু না বললেও নিজের ভিডিওর ক্যাপশনে নগ্নতার কারণ জানিয়ে লিখেছেন, ‘একে বলে কালারিপায়াত্তু। গত ১৪ বছর ধরে আমি এটা করছি। প্রতি বছর নির্দিষ্ট একটা সময় এভাবেই প্রকৃতির মাঝে কাটানোকে বলে সহজা। এর অর্থ হলো প্রকৃতির মধ্যে সহজাত ভাবে জীবনযাপন। প্রকৃতির সঙ্গে গভীর সংযোগস্থাপন।
চলচ্চিত্রের ‘রাজপরিবার’ হিসেবে এগিয়ে কাপুর পরিবার। বলিউডে খান–বচ্চনদের প্রভাব থাকলেও অনেকের চোখে আজও সেরা কাপুর পরিবার। সেই কাপুর পরিবারের কিংবদন্তি রাজ কাপুরের উত্তরাধিকার বহন করা একমাত্র পুত্রবধূ আলিয়া ভাট অল্প সময়েই শ্বশুরবাড়ির মন জয়, অভিনয় এবং সংসার সামলাতেও নিজেকে সফলভাবে প্রমাণ করেছেন।
২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি ‘মারদানি ৩’ ছবিটির মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও নির্মাতারা জানিয়েছেন, ৩০ জানুয়ারি ২০২৬ এখন মুক্তি পাবে ছবিটি। ইয়াশ রাজ ফিল্মস আসন্ন ছবি ‘মারদানি ৩’-এ ভালো ও মন্দের মধ্যে তীব্র সংঘর্ষ দেখা যাবে পুলিশ অফিসার শিবানী শিবাজী রায়কে।
হৃতিক রোশানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’-এর চতুর্থ কিস্তি নিয়ে ভক্তদের অপেক্ষার ক্লান্তি নেই। হৃতিক রোশান ১০ জানুয়ারি নিজের জন্মদিনে তার ভক্তদের‘কৃশ ফোর’ নিয়ে বড় ইঙ্গিত দিলেন এক দীর্ঘ প্রতীক্ষার পর। ৫২ বছরে পা দেন এই অভিনেতা বিশেষ এই দিনেই দিয়েছেন আভাস।