| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হোলি আর্টিজান হামলা: সাত জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রায় ৯ বছর আগে রাজধানীর গুলশানে অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় সাত আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে

বিস্তারিত...

এসএসএফের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে, গত ৫ আগস্ট এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যেই কার্যক্ষম করা হয়েছে।

বিস্তারিত...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন টর্চার সেল

অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক সাদমান সানজিদ ও রিফাতুল হক শাওনের বিরুদ্ধে। তার সঙ্গে আছেন শাহ আলী থানার সদস্যসচিব পারভেজসহ আট থেকে দশ জন

বিস্তারিত...

তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা

ইরানের রাজধানী তেহরানে সোমবার ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত এক কর্মকর্তার বাসভবন আঘাতপ্রাপ্ত হয়েছে। এতে বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যক্রমে হামলার সময় বাংলাদেশি ওই কর্মকর্তা বাসায় না থাকায় প্রাণে বেঁচে যান।

বিস্তারিত...

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। ৩১২ জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিস্তারিত...

তেহরানে ঝুঁকিতে থাকা বাংলাদেশিদের নিয়ে উদ্বিগ্ন সরকার, কূটনীতিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের রাজধানীর পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ মিশনের কর্মকর্তাসহ বাংলাদেশিদের তেহরানের নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিক। এর আগে তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশি বর্তমানে গুরুতর নিরাপত্তা হুমকির মুখে রয়েছেন বলে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে।

বিস্তারিত...

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার পর সতর্ক বিমান বাংলাদেশ : ড্রিমলাইনারের রক্ষণাবেক্ষণ জোরদার

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বোয়িং-৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দুর্ঘটনায় পতিত হওয়ার পর বাংলাদেশে বিমানের প্রকৌশল বিভাগ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বহরে থাকা সকল ড্রিমলাইনারের গুরুত্বপূর্ণ সিস্টেমসমূহের মান যাচাই ও পরীক্ষার কার্যক্রম শুরু করেছে।

বিস্তারিত...

রামপুরা ও তুরাগ থানায় নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা ও তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়েছে।

বিস্তারিত...

সুন্দরবন রক্ষায় বাস্তবিক কর্মপরিকল্পনা করা হবে: পরিবেশ উপদেষ্টা

উপদেষ্টা বলেন, সুন্দরবন আমাদের একটাই। সবাই মিলে সুন্দরবনকে বাঁচাতে হবে। কনক্রিট অ্যাকশন প্ল্যান তৈরির পাশাপাশি একটি কার্যকর সমন্বয় কাঠামো (কোঅর্ডিনেশন মেকানিজম) গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিস্তারিত...

৫ লাখ নারীসহ ৯ লাখ তরুণের কর্মসংস্থানের উদ্যোগ : আসিফ মাহমুদ

বাংলাদেশের যুবকদের জন্য আশার আলো হয়ে আসছে প্রকল্প ‘এমপাওয়ারিং অ্যাকশনস ফর রেজিলিয়েন্ট নিউ জেনারেশন (আর্ন)’। এই প্রকল্প শুধু একটি কর্মসংস্থানের যন্ত্র নয় বরং এটি এক রাষ্ট্রীয় স্বপ্ন, যেখানে যুব শক্তিকে দক্ষতা, নেতৃত্ব ও আত্মনির্ভরতার পথে হাঁটানো হবে পরিকল্পিতভাবে।

বিস্তারিত...

বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

ইতিমধ্যে ঢাকায় পাকিস্তান হাইকমিশন ইমরান হায়দারের নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বিস্তারিত...

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু, কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

ঢাকায় পুনরায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু হওয়ায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪