পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় এবং অপরটি হাঁটুতে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জানা গেছে, গতরাতে দুর্বৃত্তরা ভবনের সিঁড়ি রুমের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। দুর্বৃত্তরা কক্ষে ঢুকে বৃদ্ধার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। শব্দ শুনে বৃদ্ধার পুত্রবধূ রুবি ও দেবরের মেয়ে তাদের রুম থেকে চোর-ডাকাত বলে চিৎকার দেয়। এবং নিকটতম আত্মীয়স্বজনের মুঠোফোনে বিষয়টি জানান।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্ব মধ্যরাতে বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে আলাউদ্দিন ওরফে বরকতের বাসা ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বাসায় থাকা আরও তিন জন পালিয়ে যায়।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা একটি জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ঘরের বিভিন্ন আসবাবপত্র এলোমেলো করে মূল্যবান মালামাল খোঁজার চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা জানা যায়নি।
নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙ্গে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় সেই যুক। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং নিজেরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে।
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ারের ১২ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এ ঘটনায় মোট ৪২ জনকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে, এতে ভবনের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে, এতে ভবনের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সহপাঠী তাওসিফ জানান, বৃহস্পতিবার রাতের একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন দুই বন্ধু। পথে কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা।
শোকে স্তব্ধ রাজশাহীর তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই যেন নেমে আসে শোকের ছায়া। মসজিদের মাইকে একের পর এক ভেসে আসে করুণ ঘোষণা “কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে।”
রাজশাহীর তানোর উপজেলার কয়েলের হাট মধ্যপাড়া এলাকায় ২ বছরের শিশু সাজিদ একটি গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও শিশুটিকে উদ্ধার করা যায়নি।
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সেই গৃহকর্মীর আয়েশার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তার স্বামী রাব্বির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন (৩৫) কে শ্বাসরোধে হত্যা করেছে চোর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। বুধবার রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। দুটি ভূমিকম্পই মৃদু ছিল।
রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের রাস্তা অবরোধের ফলে ফার্মগেট এলাকা দিয়ে আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে উদ্ধারে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত দীর্ঘ ২২ ঘণ্টার চেষ্টার পরও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।