রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছেন। তারা আগুন জ্বালিয়ে প্রধান সড়ক বন্ধ করে দেন, যার ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করে। এতে করে প্রধান সড়ক বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে এক পুলিশের উপ-পরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার মূল আসামি আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বরিশালের নলছিটি এলাকা থেকে আয়েশাকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুরের কোনাবাড়িতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি জুটের গুদাম, দুটি মিনি কারখানা এবং একটি কলোনি। ক্ষতিগ্রস্ত মালিকদের এখন পড়তে হয়েছে চরম আর্থিক সংকটে। একই এলাকায় একের পর এক আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
দূরের গাছপালা কুয়াশার চাদরে ঢেকে নিয়েছে রহস্যময় অবয়ব। সূর্যের কোমল আলো শিশিরবিন্দুতে প্রতিফলিত হয়ে তৈরি করছে এক জ্বলজ্বলে মায়াজাল। প্রকৃতি যেন নিজেই সাজিয়েছে নিজেকে অলঙ্কারে। এমন দৃশ্য দেখে মনে পড়ে কবি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’র প্রকৃতির সেই বর্ণনা।
নিহত লায়লা আফরোজ গৃহিণী এবং তার মেয়ে নাফিসা নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম ঢাকার উত্তরায় একটি বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক। ২০১২ সাল থেকে তারা মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের সপ্তম তলায় বসবাস করে আসছিলেন।
পূর্ব শত্রুতার জেরে রাজধানীর লালবাগে হোসেন (২৪) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ( ৯ ডিসেম্বর ) বিকেল ৪টার দিকে লালবাগের শহীদ নগর ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে এই অবরোধ চলছে। অবরোধের কারণে শাহবাগে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় নাঈম বিশ্বাসকে (২৫) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়, তবে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণির এক ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষিপ্ত স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে নৃশংস হত্যাকাণ্ড। শাহজাহান রোডের একটি বাসায় মা ও মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে গৃহকর্মীর বিরুদ্ধে। স্কুল ড্রেস পরে পালিয়ে যায় সে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ উদ্ধার করেছে দুটি ধারালো অস্ত্র।
নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ ১০ আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন গৃহকর্মীর নাম আয়েশা। ধারণা করা হচ্ছে, সে ধারালো অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং তদন্ত চলছে।
জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগের বাসার সামনে থেকে আটক করা হয়।
রহিমালয়ের পাদদেশে অবস্থিত নীলফামারীতে ক্রমেই তীব্র শীত অনুভূত হচ্ছে। বিকাল থেকে রাত ও সকালে কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশা, ঘাসে জমে থাকা শিশির সব মিলিয়ে প্রকৃতিকে শীতের উপস্থিতি মনে করিয়ে দিচ্ছে। শীতের আগমনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লেপ-তোশকের চাহিদাও।